ফেসবুক ব্যবহারে সতর্কতার পরামর্শ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুক ব্যবহারের বিষয়ে সবাইকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার সরকারের এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, সাধারণ ও শান্তিপ্রিয় ফেসুবক ব্যবহারকারীদের উদ্দেশ্যমূলকভাবে বিপদগ্রস্ত করার লক্ষ্যে ইচ্ছা করলে অন্য কেউ যেকোনো আপত্তিকর ছবি বা মন্তব্যে তাঁকে যুক্ত করতে পারে। এ বিষয়ে জনসাধারণকে সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে। সম্প্রতি কক্সবাজারের রামুতে ফেসবুকের একটি ছবি ট্যাগ করাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটে।