ফেসবুক মন্তব্য
জলাবদ্ধতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঠাট্টা-তামাশায় মেতে ওঠেন অনেকে। গত এপ্রিল, জুন ও জুলাই মাসের শুরুতে প্রবল বৃষ্টিতে ডুবে যায় নগরের বিভিন্ন এলাকা। এ নিয়ে ফেসবুকে কিছু মন্তব্য
১. অবস্থা ছন চাডিয়ার/ ছবি ইয়ান আজিয়ার/ কি সুন্দইজ্যা চাটগাঁ নগর/ বানাই দিয়ে কৃত্রিম সাগর (অবস্থা দেখেন চট্টগ্রামের, ছবি এটি আজকের, কী সৌন্দর্য চাটগাঁ নগর, বানিয়ে দিয়েছে কৃত্রিম সাগর)—শাহরিয়ার খালেদ (১২ জুন)
২. ইলিশ ভাজা, আমের আচার খিচুড়ি/ নৌকা যার আছে সে আমন্ত্রিত—মাহবুব হাছান (৩ জুলাই)
৩. আমায় ভাসাইলিরে, আমায় ডুবাইলিরে/ এতিম সুইমিংপুলের বুঝি কূল নাইরে—এস এম সাইদ (৪ জুলাই)
৪. আমাদের চট্টগ্রামে রাস্তার ওপরে ফ্লাইওভার হলেও কর্তাদের অবহেলায় নিচে কিন্তু সুইমিংপুল হইছে—লিপটন দেবনাথ (২০ জুন)
৫. সুইমিংপুল একটা খেলার অংশ...জলাবদ্ধতা উন্নয়নের একটি অংশ—মোহাম্মদ আরিফ মহিউদ্দিন (২৫ এপ্রিল)
৬. আহারে উন্নয়ন, পানির নিচে জনগণ। উন্নয়নের নমুনা, বৃষ্টি হলে যমুনা—ইসমাইল আজাদ (২১ এপ্রিল)
৭. দইজ্জে অইয়্যে ছারিমিক্কে, ফাঁনিল্লাই আঁডিন নফারের, হাট-বাজার ডুফি গেইয়্যে, ঝরের ফানি সরিন নফারের। গাঁরি-গোরা যেন্ডে ছলে এন্ডে এখন নৌকা ছলের—মোহাম্মদ মালেক (চারদিকে সাগর হয়ে গেছে, পানির জন্য হাঁটতে পারছি না, হাট-বাজার ডুবে গেছে, বৃষ্টির পানি সরতে পারছে না। গাড়ি-ঘোড়া যেখানে চলত সেখানে এখন নৌকা চলে।) (১৩ জুন)
৮. ৩৮তম বিসিএস প্রশ্ন: চট্টগ্রামের অত্যাধুনিক নাম কী? উত্তর: সুইমিংপুল সিটি—সৌমেন দাশ (২১ এপ্রিল)
৯. আজকে সবাইকে ফ্রিতে সাঁতার শেখাবে মাইকেল ফেল্প্স। আর দেরি না করে আপনারা যার যার বাসার সবচেয়ে কাছের সুইমিংপুলে চলে আসুন—ফজলে রাব্বী (২১ এপ্রিল)