ফেসবুক লাইভে পুলিশ কমিশনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনগণের মতামত ও কথা সরাসরি শুনতে কাল বুধবার ফেসবুক লাইভে আসবেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
গতকাল সোমবার ঢাকা মহানগর পুলিশের ফেসবুক পাতায় এই তথ্য জানিয়ে বলা হয়েছে, আগামী বুধবার সন্ধ্যায় লাইভে আসবেন আছাদুজ্জামান মিয়া। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মো. মাসুদুর রহমান বলেন, ডিএমপি কমিশনার ফেসবুক লাইভে ২ নভেম্বর সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে ৮টা ১৫ মিনিট পর্যন্ত থাকবেন। চাইলে যে কেউ তাঁকে প্রশ্ন করতে পারবেন। তিনি ওই সময় ফেসবুকে থাকার জন্য সবাইকে অনুরোধ করেছেন।