ফেসবুককে অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের প্রথম ছয় মাসে ফেসবুকের ১৭টি অ্যাকাউন্টের তথ্য চেয়েছে সরকার। গত মঙ্গলবার এক প্রতিবেদনে ফেসবুক এ তথ্য জানিয়েছে। ফেসবুক জানিয়েছে, এর আগে গত বছরের শেষ ছয় মাসে ফেসবুক থেকে রাষ্ট্রবিরোধী তিনটি লেখা বা ছবি সরানোর অনুরোধ এসেছিল। সেগুলো সরিয়ে ফেলা হয়। আর প্রথম ছয় মাসে ১২ জনের তথ্য চেয়েছিল সরকার। জানতে চাইলে বিটিআরসির সচিব সারওয়ার আলম প্রথম আলোকে বলেন, তাঁরা এমন কোনো অনুরোধ করেননি। আইনপ্রয়োগকারী কোনো সংস্থা তা করতে পারে। নিজস্ব প্রতিবেদক