ফেসবুকে আবেদন, তাৎক্ষণিক সমাধান জেলা প্রশাসকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেলা প্রশাসনের ফেসবুক পাতায় একজন বাসিন্দা সড়ক তৈরিতে অনিয়ম হয়েছে মর্মে একটি বার্তা আপলোড করেন। এরপর জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন গতকাল বিষয়টি যাচাই করতে সড়কটি ঘুরে দেখেন l প্রথম আলো
জেলা প্রশাসনের ফেসবুক পাতায় একজন বাসিন্দা সড়ক তৈরিতে অনিয়ম হয়েছে মর্মে একটি বার্তা আপলোড করেন। এরপর জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন গতকাল বিষয়টি যাচাই করতে সড়কটি ঘুরে দেখেন l প্রথম আলো

কুষ্টিয়া সদর উপজেলার প্রত্যন্ত গ্রাম হরিনারায়ণপুরের বাসিন্দা ফারুক খান। গত মঙ্গলবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুষ্টিয়া জেলা প্রশাসনের পাতায় একটি বার্তা পাঠান। ওই বার্তায় তিনি কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর গ্রামের জনৈক আমান মাস্টারের বাড়ি থেকে বেড়বাড়াদি জিকে ক্যানালমুখী রাস্তা ৮২৫ ফুট সংস্কারকাজ নিয়ম অনুযায়ী করা হয়নি বলে অভিযোগ করেন। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনকে অনুরোধ জানান।
বার্তা পেয়ে জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে প্রত্যুত্তরে বিষয়টি সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসক সরেজমিনে প্রকল্পটি পরিদর্শন করেন এবং প্রকল্প কমিটির সভাপতির সামনে রাস্তা খুঁড়ে কাজটি যথাযথভাবে সম্পন্ন হয়েছে কি না, তা পরীক্ষা করেন। পরীক্ষা করে কাজের মান নিয়ে সন্দেহ হলে জেলা প্রশাসক জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাকে নকশা অনুযায়ী কাজটি সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দ্রুত নির্দেশ দেন।
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু শোয়েব খান বলেন, ‘ওই সড়কে বালুর পরিমাণ কম ছিল। প্রকল্প সভাপতিকে চিঠি দেওয়া হয়েছে। আশা করছি দু-এক দিনের মধ্যে কাজ হয়ে যাবে।’