ফেসবুকে কামরানের পক্ষে প্রচারণা, এক কর্মকর্তাকে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমানকে কারণ দর্শাও নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে  মেয়রপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের পক্ষে প্রচারণা চালানোয় গতকাল রোববার তাঁকে এই নোটিশ দেওয়া হলো। মেয়রপ্রার্থী আরিফুল হক চৌধুরী হানিফুরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেন। এতে বলা হয়, সিটি করপোরেশনের সদ্য বিদায়ী মেয়র বদরউদ্দিনের পক্ষে ফেসবুকে প্রচারণা চালিয়েছেন প্রশাসনিক কর্মকর্তা হানিফুর। পাশাপাশি তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে নানা কুৎসা রটাচ্ছেন। যোগাযোগ করা হলে নির্বাচন কমিশনের সিলেটের সহকারী রিটার্নিং কর্মকর্তা রাশেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘অভিযোগে কিছু দালিলিক প্রমাণসহ ফেসবুকের লিংক উল্লেখ করা হয়েছে।  হানিফুর নির্বাচন কমিশনের নোটিশ পাওয়ার কথা স্বীকার করে দাবি করেন, ‘এ রকম কোনো প্রচারণা আমি ফেসবুকে করিনি।’