ফেসবুকে ছাত্রীর আপত্তিকর ছবি দেওয়ায় দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সপ্তম শ্রেণিপড়ুয়া এক মাদ্রাসাছাত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে ছড়ানোর দায়ে আল আমিন নামের এক তরুণকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই তরুণকে দণ্ডিত করেন আদালত।
গফরগাঁও থানার ওসি আবু ওবায়দা বলেন, উপজেলার কালিরহাট গ্রামের আল আমিন দীর্ঘদিন ধরেই ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। সম্প্রতি বখাটে ছেলেটি ওই ছাত্রীর একটি ছবি সংগ্রহ করে কারসাজির মাধ্যমে আপত্তিকর করে তুলে ফেসবুকে প্রকাশ করে। সঙ্গে আপত্তিকর মন্তব্যও দেয় সে।