ফেসবুকে প্রচারণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের অনেকে এবং তাঁদের সমর্থকেরা এখন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারণায় মেতে উঠেছেন। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া, জনসংযোগ ও উঠান বৈঠকের ছবি সমানে পোস্ট দিচ্ছেন। কেউ কেউ তুলে ধরছেন উন্নয়নের ফিরিস্তি। ১১ নম্বর ওয়ার্ডের তৌহিদ মিয়া নামের একজন তরুণ ভোটার প্রথম আলোকে বলেন, পছন্দের প্রার্থী বাছাইয়ে ফেসবুক বিশেষ ভূমিকা রাখবে।