ফেসবুকে প্রথম আলো এখন ১৫ লাখ

প্রথম আলোর ফেসবুক পেজের ফ্যান ১৫ লাখ ছাড়িয়েছে। আজ বুধবার প্রথম আলোর অফিশিয়াল ফেসবুক পেজে (www.facebook.com/DailyProthomAlo) সদস্যের সংখ্যা ১৫ লাখ পূর্ণ হয়।
এর আগে গত ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রথম আলোর ফেসবুক পেজকে স্বীকৃতি দেয় সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক। গণমাধ্যম, ব্র্যান্ড বা প্রতিষ্ঠান হিসেবে প্রথম আলোর ফেসবুক পেজ প্রথম এ স্বীকৃতি পায়। প্রথম আলোর নানা খবর এখন ফেসবুক পেজের পাশাপাশি প্রথম আলোর অফিশিয়াল টুইটার (www.twitter.com/ProthomAlo) এবং অফিশিয়াল গুগল প্লাস পেজেও (http://plus.google.com/+ProthomAlo) পাওয়া যাচ্ছে।