ফেসবুকে প্রথম আলো নিয়ে বিভ্রান্তি, সাবধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকের মাধ্যমে প্রথম আলোর পাঠকদের বিভ্রান্ত করতে প্রথম আলোর লোগো ব্যবহার করে আপত্তিকর বা বিকৃত সংবাদ শিরোনাম পরিবেশন করা হচ্ছে। যদিও প্রথম আলোর মূল সাইটে (www.prothom-alo.com) এ ধরনের শিরোনাম সংবলিত কোনো খবর থাকে না। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করছে প্রথম আলো কর্তৃপক্ষ।
ফেসবুকে প্রথম আলোর শিরোনাম-ছবি বিকৃতি করে বিভ্রান্তি ছড়ানোর বিষয়টি কিছুদিন আগে প্রথম আলো কর্তৃপক্ষের নজরে এসেছে। এ ব্যাপারে পাঠকদের সচেতন হওয়ার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে কোনো সন্দেহ হলে প্রথম আলোর সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে বিষয়টির সত্যাসত্য যাচাইয়ের এবং তা প্রথম আলোকে জানাতেও অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, প্রথম আলোর অফিশিয়াল ফেসবুক পেজটি ভেরিফায়েড এবং এই পেজে প্রথম আলোর অন্য সব পেজের লিংক দেওয়া আছে। এর বাইরে ফেসবুকে প্রথম আলোর আর কোনো পেজ নেই।