ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ছাত্রদলের নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় সোলায়মান শেখ (২৫) নামের এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মুরাদপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
আটককৃত সোলায়মান শেখ কালিয়াকৈরের মুরাদপুর গ্রামের নায়েব আলীর ছেলে ও মধ্যপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক।
পুলিশ সূত্রে জানা যায়, সোলায়মান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর মন্তব্য লিখে নিজের আইডি থেকে ফেসবুকে পোস্ট করেন। গতকাল ফেসবুকে লেখাটি দেখতে পেয়ে একই এলাকার আওয়ামী লীগের নেতা-কর্মীরা পুলিশকে জানান। এ পর্যায়ে সোলাইমানকে পুলিশ আটক করে।
মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার অভিযোগে সোলায়মানকে আটক করা হয়েছে।