ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গাত্মক ছড়া এক ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে প্রধানমন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রীর ছবির সঙ্গে আপত্তিকর ছবি যুক্ত ও ব্যঙ্গাত্মক ছড়া প্রকাশের অভিযোগে গত মঙ্গলবার নোয়াখালীতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম শরিফুল ইসলাম (৩৫)। বাড়ি জেলা শহরের মাইজদী বাজার এলাকায়।সুধারাম থানার ওসি আবুল কালাম চৌধুরী বলেন, শরিফুল ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনসহ বিভিন্ন মন্ত্রীর ছবি কেটে তার সঙ্গে আপত্তিকর ছবি যুক্ত করার পাশাপাশি ব্যঙ্গাত্মক ছড়া প্রকাশ করে আসছিলেন। মঙ্গলবার রাতে শরিফুলের বাড়িতে তাঁর ল্যাপটপ কম্পিউটার পরীক্ষা করে এবং তাঁর ফেসবুক পাতায় গিয়ে অভিযোগের সত্যতা মেলে। ওই বাড়িতে তল্লাশি চালিয়ে তিন বোতল ফেনসিডিলও পাওয়া যায়। পরে ওই ল্যাপটপ, ফেনসিডিলসহ তাঁকে আটক করা হয়। এ ঘটনায় শরিফুলের বিরুদ্ধে সুধারাম থানায় পৃথক দুটি মামলা হয়েছে। গতকাল বুধবার দুপুরে নোয়াখালীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।