ফেসবুকে গ্রুপ খুলেছে প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিকদের সুবিধার্থে ফেসবুকে একটি গ্রুপ খুলেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং। এই গ্রুপে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার প্রতিদিনের কর্মসূচি এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের ছবি ও বর্ণনা দেওয়া হবে।

গ্রুপটির নাম দেওয়া হয়েছে ‘প্রেস উইং, প্রাইম মিনিস্টারস অফিস, বাংলাদেশ’। প্রধানমন্ত্রীর কর্মসূচিগুলো সম্পর্কে সঠিকভাবে তথ্য পেতে গ্রুপের সদস্যরা ফেসবুকের এটিকে সূত্র হিসেবে ব্যবহার করতে পারবেন। এটিকে নিয়মিত হালনাগাদ রাখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন।