ফেসবুকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য করায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার অভিযোগে জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল মঙ্গলবার রুহুল আমীন তালুকদার নামের এক ব্যক্তির বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রুহুল আমীনের দুই ভাইকে আটক করেছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, পৌরসভার আরামনগর বাজারের রুহুল আমীন তালুকদার নিজের ফেসবুক আইডি থেকে রোববার রাতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিরূপ মন্তব্য লিখে পোস্ট করেন। বিষয়টি নজরে আসার পর ছানোয়ার হোসেন গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে রুহুল আমীন তালুকদারকে আসামি করে ২০১৩ সালের তথ্যপ্রযুক্তি আইনে থানায় মামলা করেন। এরপর রুহুলের বড় ভাই মো. জিন্নাহ ও ছোট ভাই শামীম মিয়াকে পুলিশ আটক করে।