ফেসবুকে ভাষা প্রতিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রয়েছে ‘ভাষা প্রতিযোগ’ নামে গ্রুপ। উন্মুক্ত এই গ্রুপ পেজে ভাষা উৎসব নিয়ে কত রকম বিষয়েই না কথা হয়। উচ্চমাধ্যমিক পরীক্ষার কথা বিবেচনা করে জাতীয় উৎসব হলে ভালো হয়, সে কথাও গড়িয়েছে এই গ্রুপে। আয়োজন করা হলো জরিপ—জাতীয় উৎসব কবে হলে ভালো হয়? সবাই যার যার মতো ভোট দিল। আর তাতে দেখা গেল ১৩ মে বেশিসংখ্যক শিক্ষার্থী অংশ নিতে সম্মত। এ রকম হাজারো বিষয়ে কথা হয় ভাষা প্রতিযোগের অফিশিয়াল গ্রুপে। তুমিও যোগ দিতে পারো ভাষা প্রতিযোগের ফেসবুকে গ্রুপে: https:www.facebook.com/groups/Bhashaprotijog