ফেসবুকে সাংসদকে নিয়ে অশালীন মন্তব্য দুজন জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সাংসদ ও কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শওকত মোমেন শাহজাহানকে নিয়ে ফেসবুকে অশালীন মন্তব্য করার মামলায় আদালত গতকাল বৃহস্পতিবার আবদুর রহিম বাদশা ও জুয়েল আহমেদকে টাঙ্গাইল জেলহাজতে পাঠিয়েছেন।উচ্চ আদালত থেকে আনা দুই মাসের জামিনের মেয়াদ শেষ হওয়ার পর গতকাল টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করেন।চলতি বছরের ১২ এপ্রিল সাংসদের ছেলে অনুপম শাহজাহান জয় বাদী হয়ে তিনজনকে আসামি করে সখীপুর থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা করেন।জানা যায়, ‘প্রবর্তক সখীপুর’ নামের ফেসবুক আইডিতে স্থানীয় সাংসদ শওকত মোমেন শাহজাহানকে নিয়ে অশালীন মন্তব্য করা হয়। এ ঘটনায় সাংসদের ছেলে অনুপম শাহজাহান বাদী হয়ে সখীপুর থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে তিনজনকে আসামি করে মামলা করলে ওই দিনই রাসেল নামের এক কলেজছাত্রকে পুলিশ গ্রেপ্তার করে টাঙ্গাইল জেলহাজতে পাঠায়। এরপর বাকি দুই আসামি উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আবদুল গফুরের ছেলে আবদুর রহিম বাদশা ও বিএনপির নেতা আবদুর রহমানের ছেলে জুয়েল আহমদ গত ৮ মে উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে আট সপ্তাহের জামিন আনে। এ ব্যাপারে আবদুর রহিম বাদশার বাবা শ্রমিক দলের নেতা আবদুল গফুর বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার ছেলে ও ভাতিজাকে আসামি করে হয়রানিমূলক মামলা করা হয়েছে।’