ফেসবুকে সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে বিভিন্ন নাগরিক সেবা ও সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছে খুলনা জেলা প্রশাসন। আন্তর্জাতিক জনসেবা দিবস সামনে রেখে আজ বৃহস্পতিবার এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে। খুলনা জেলার বিভিন্ন সমস্যা, অভিযোগ ও সমাধানের সম্ভাব্য সুপারিশ ও সম্ভাবনার বিবরণ ও চিত্র নির্ধারিত ফেসবুক পেজে তুলে ধরার জন্য অনুরোধ জানিয়েছেন খুলনার জেলা প্রশাসক (ডিসি) নাজমুল আহসান। জেলা প্রশাসক জানান, ফেসবুকে নাগরিক সমস্যা সমাধানের মাধ্যমে জেলা প্রশাসন আরও জনসম্পৃক্ত হবে। ফেসবুকে ঢুকে DC KHULNA লিখলেই কাঙ্ক্ষিত পেজটি চলে আসবে।