ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায়
ফেসবুকে পবিত্র হজ সম্পর্কে ধর্মীয় উসকানিমূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বেসরকারি সংস্থা লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডলসহ (৪০) দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি এম আকবর কবীর বাদী হয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় আটককৃত দুজনের বিরুদ্ধে মামলা করেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে দুজনকে আটক করে মামলা দেওয়া হয়।
শ্যামনগর থানার ওসি ইনামুল হক বলেন, মোহন কুমার মণ্ডল তাঁর ফেসবুক স্ট্যাটাসে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে মতামত দেন। মোহনের পক্ষে অবস্থান নেওয়ায় শওকত হোসেনকেও (৩৬) গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরা আদালতে মোহন কুমার মণ্ডল বলেন, ‘আমি এমন কিছু স্ট্যাটাস দিইনি যাতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে। স্ট্যাটাস অতিরঞ্জিত করে ফটোকপি করে বিলি করা হয়েছে। গতকাল রোববার মোহন ও শওকতকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’