ফোকলোর বিভাগে নতুন সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফোকলোর বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রাশিদ আসকারী। গত রোববার অধ্যাপক মো. শাহিনুর রহমান সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। গতকাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধ্যাপক রাশিদকে এ বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ দেয়। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ বলেন, গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার ইংরেজি বিভাগের শিক্ষক রাশিদ আসকারীকে ফোকলোর বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ দেন। তিনি আগামী তিন বছর এ পদে দায়িত্ব পালন করবেন।