ফোন পেয়ে ছাদে, পরে লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গেন্ডারিয়া থানার দয়াগঞ্জ এলাকায় রফিকুল্লাহ রাব্বী (২২) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অসাবধানতায় পাশের বাড়ির ছাদে পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
রফিকুল্লাহর বাড়ি নোয়াখালীর সেনবাগে। তিনি দয়াগঞ্জে একটি ছয়তলা বাড়ির পাঁচতলায় পরিবারের সঙ্গে থাকতেন। সূত্রাপুরে অনুপম গাইডের গোডাউনে কাজ করতেন।
গেন্ডারিয়া থানার পরিদর্শক (অপারেশন) খন্দকার হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর বাসায় ফিরে তিনি ছাদে যান। পরে রাত ১০টার দিকে পাশের একটি একতলা বাসার ছাদে তাঁর লাশ পাওয়া যায়।