ফেয়ার প্রাইস কার্ডে চাল বিক্রি শুরু আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেয়ার প্রাইস কার্ডের মাধ্যমে সারা দেশে আবারও চাল বিক্রি শুরু হচ্ছে আজ ১ নভেম্বর থেকে। এই কার্যক্রমে সারা দেশে ৮১৪ জন ডিলারের মাধ্যমে প্রতি কেজি ২৪ টাকা দরে কার্ডধারীদের মধ্যে মাথাপিছু মাসে ২০ কেজি চাল বিক্রি করা হবে। তবে কোনো ক্রেতা চাইলে দুবারে ১০ কেজি করে চাল কিনতে পারবে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সূত্রে এসব জানা গেছে।খাদ্য বিভাগ সূত্র জানায়, চালের দাম নিয়ন্ত্রণে আসার আগ পর্যন্ত খোলাবাজারে বিক্রি (ওএমএস) ও ফেয়ার প্রাইস কার্ডে চাল বিক্রি কার্যক্রম চলবে। সরকারের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আমন ধান ওঠার আগ পর্যন্ত অর্থাৎ নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত এ কার্যক্রম চলবে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক জানান, ফেয়ার প্রাইস কার্ড এবং ওএমএস—দুটি কর্মসূচিই একসঙ্গে চালানো হবে। যত দিন প্রয়োজন পড়বে তত দিন তা চলবে।