ফোন কিনে গাড়ি জিতলেন মোমিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যামসাং ব্র্যান্ডের একটি মোবাইল কিনে লটারিতে একটি গাড়ি জিতেছেন ময়মনসিংহ জেলার বাসিন্দা মো. মোমিন। স্যামসাং মোবাইল বাংলাদেশ তাঁদের ‘উইন আ কার’ ক্যাম্পেইনের মেগা পুরস্কারটি ঘোষণা করেছে।
আজ রোববার স্যামসাংয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্রেতাদের কেনা মোবাইলের আইএমইআই নম্বর দিয়ে ডিজিটাল লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়েছে। স্যামসাং গ্যালাক্সি মোবাইল জে২ মোবাইল কিনেছিলেন তিনি।
প্রতিষ্ঠানটির জাতীয় পরিবেশক সহযোগী এক্সেল টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আলমগীর, ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আলম আল মাহবুব ও স্যামসাং মোবাইলের চ্যানেল প্রধান ব্যবস্থাপক মুয়ীদূর বিজয়ীর হাতে গাড়ির চাবি তুলে দেন।