ফোবানা কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড পেল জেবিএফএইচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রত্যন্ত অঞ্চলে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল (জেবিএফএইচ) বাংলাদেশ ফাউন্ডেশন অব ফ্লোরিডা (ফোবানা)-২০১২ আউটস্ট্যান্ডিং কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছে।যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ব্রয়ার্ড কাউন্টি কনভেনশন সেন্টারে গত সোমবার ২৬তম ফোবানা কনভেনশনে (নর্থ আমেরিকা বাংলাদেশ কনভেশন) জেবিএফএইচের চেয়ারম্যান বিশিষ্ট ব্যথা বিশেষজ্ঞ জোনাইদ শফিক ও ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট লেপারোস্কোপিক সার্জন সরদার এ নাঈম পদকটি গ্রহণ করেন।জেবিএফএইচ স্বাস্থ্যসেবা প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ছয় বছর ধরে প্রতি মাসে দেশের প্রত্যন্ত অঞ্চলে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিশেষ করে প্রান্তিক মানুষ, কৃষক, মুক্তিযোদ্ধা ও দুর্গত এলাকায় তাৎক্ষণিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং জাতীয় টিকা দিবসসহ বিভিন্ন আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসগুলোতে বিশেষ অবদান রেখে আসছে। বিজ্ঞপ্তি।