ফোবানা সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের আটলান্টা শহরে ৩০ আগস্ট থেকে আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ফোবানা সম্মেলন। এ সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। ফোবানার এবারের সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন নগরবাউল জেমস, শাফিন আহমেদসহ বাংলাদেশের বেশ কয়েকজন শিল্পী। আটলান্টার কব গ্যালারিয়া কনভেনশন সেন্টারে এ আয়োজনের নেতৃত্বে আছেন ফোবানার আহ্বায়ক ডিউক হাসান, সদস্যসচিব এম মাওলা দিলু, নির্বাহী পরিচালক মুহাম্মদ আলী, হোস্ট কমিটির চেয়ারম্যান জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান আরেফিন বাবুল, যুগ্ম সদস্যসচিব মোহন জব্বার প্রমুখ। বিজ্ঞপ্তি।