ফোয়ারায় উঠে গেল বাস আহত তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর হাইকোর্ট এলাকায় কদম ফোয়ারার সামনে গতকাল নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশাকে চাপা দিয়ে গোল চত্বরের ওপরে উঠে যায় বাসটি ষ ছবি: প্রথম আলো
রাজধানীর হাইকোর্ট এলাকায় কদম ফোয়ারার সামনে গতকাল নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশাকে চাপা দিয়ে গোল চত্বরের ওপরে উঠে যায় বাসটি ষ ছবি: প্রথম আলো

রাজধানীর হাইকোর্ট মোড়ে গতকাল শুক্রবার একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে কদম ফোয়ারা চত্বরের ওপর উঠে গেলে তিনজন আহত হন। আহত ব্যক্তিদের একজন রিকশাচালক মো. ফরিদ। অন্য দুজন ওই রিকশার যাত্রী। তবে তাঁদের নাম-পরিচয় পাওয়া যায়নি। ফরিদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দুইটার দিকে গুলিস্তানগামী শুভযাত্রা পরিবহনের একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি যাত্রীবাহী রিকশাকে ধাক্কা দেয়। এরপর দ্রুতগতিতে বাসটি কদম ফোয়ারা চত্বরের ওপর উঠে পড়ে। মিনিবাসের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে আহত হন রিকশাচালক ও দুই নারী যাত্রী।
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) এম এ জলিল বলেন, ‘মিনিবাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।’