ফোরএস সেন্টার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বিদ্যুৎ ও শক্তি খাতে অগ্রণী প্রতিষ্ঠান এনার্জিপ্যাকের উদ্যোগে ১৫৩ তেজগাঁও বাণিজ্যিক এলাকায় চালু হয়েছে ‘ফোরএস সেন্টার’ (সেলস, সার্ভিস, শোরুম ও স্পেয়ারস)। চীনের তৈরি জেএসি ব্র্যান্ডের গাড়ি ব্যবহারকারীদের উন্নতমানের সেবা দেওয়ার লক্ষ্যে গত মঙ্গলবার ওই ফোরএস সেন্টার উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদ, পরিচালক নুরুল আক্তার, উপমহাব্যবস্থাপক জশিম উদ্দিন এবং জেএসি ইন্টারন্যাশনালের আঞ্চলিক ব্যবস্থাপক জিনা ক্যাং, কারিগরি বিশেষজ্ঞ এডা ঝোউ প্রমুখ। বিজ্ঞপ্তি।