প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ (ইউপি) ফোরাম গাইবান্ধা জেলা শাখার সাত সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গতকাল বৃহস্পতিবার গঠন করা হয়েছে। গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়নের চেয়ারম্যান হারুন-অর-রশিদকে কমিটির আহ্বায়ক এবং গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবদুল লতিফ প্রধানকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। সদস্যরা হলেন পলাশবাড়ীর মহদিপুরের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, সাঘাটার মুক্তিনগরের চেয়ারম্যান আরশাদ আজিজ, সুন্দরগঞ্জের শ্রীপুরের চেয়ারম্যান শহিদুল ইসলাম, ফুলছড়ির গজারিয়ার চেয়ারম্যান শামসুল আলম ও সাদুল্যাপুরের ভাতগ্রােমর চেয়ারম্যান রেজাউনুল ইসলাম।