ফৌজদারহাটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন দাবিতে গতকাল শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় অবরোধ করে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থীরা। সকাল ১০টার দিকে এক ঘণ্টার অবরোধের সময় দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।অবরোধকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফৌজদারহাটে অবস্থিত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে ৮০ জন শিক্ষক ও কর্মকর্তার স্থলে আছে মাত্র ১৫ জন। এ ছাড়া ছাত্রাবাসে পানি ও গ্যাস নেই। নেই কোনো ক্যানটিন ও পর্যাপ্ত আসবাবপত্র। এসব দাবিতে গতকাল সকালে এখানকার প্রায় ২০০ শিক্ষার্থী মহাসড়কের ওপর অবস্থান নিয়ে অবরোধের পাশাপাশি স্লোগান দিতে থাকে।বিক্ষোভ চলাকালে স্থানীয় সাংসদ এ বি এম আবুল কাশেম তাদের বুঝিয়ে দাবি পূরণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে দেয়।