ফৌজদারি আদালতের কার্যক্রম শুরুর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর চৌকি আদালতকে যুগ্ম জেলা জজ আদালতে উন্নীত করে তাতে ফৌজদারি কার্যক্রম শুরুর দাবিতে নবীনগর আইনজীবী সমিতি সংবাদ সম্মেলন করেছে। গত বৃহস্পতিবার দুপুরে সমিতির মিলনায়তনে এই সংবাদ সমেঞ্চলনে হয়। সম্মেলনে আইনজীবী সমিতির নেতারা লিখিত বক্তব্যে বলেন, সরকার সম্প্রতি এক প্রজ্ঞাপনে দেশের গুরুত্বপূর্ণ চৌকি আদালতগুলোকে যুগ্ম জেলা জজ আদালতে উন্নীত করে সেখানে ফৌজদারি কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নিয়েছে। ওই প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে নবীনগর চৌকি আদালতকে যুগ্ম জজ আদালতে উন্নীত করা হলে নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলার বিচারপ্রার্থীরা হয়রানি থেকে রেহাই পাবেন। আইনজীবী সমিতির সভাপতি সুজিত কুমার দেব বলেন, ‘১৩০ বছর আগের প্রাচীন এই চৌকি আদালতে নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলার প্রায় ১০ লাখ বাসিন্দা দীর্ঘদিন ধরে দুজন বিচারকের মাধ্যমে (সিনিয়র সহকারী জজ) দেওয়ানি বিচারের সুবিধা পেলেও, ফৌজদারি বিচারের সুবিধা থেকে বঞ্চিত। তাই আমরা জনস্বার্থে সরকারি প্রজ্ঞাপন দ্রুত বাস্তবায়নের দাবি জানাচ্ছি।’