ফৌজদারি মামলার কারণ ভূমি ও নারী: আইনমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ফৌজদারি মামলার দুটি কারণ। একটি ভূমি, আরেকটি নারী। গতকাল বুধবার সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সাবরেজিস্ট্রারদের বিশেষ বনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফৌজদারি আইনবিদ হিসেবে তিনি এ কথা বলেন। দুই মাসমেয়াদি এই প্রশিক্ষণে ২৯ জন সাবরেজিস্ট্রার অংশ নেন।
প্রশিক্ষণের আলোকে জনগণকে উন্নত সেবা দেওয়ার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, সারা বিশ্বের মানুষ দুটি বিষয় গুরুত্ব দেয়। জীবন ও ভূমি। ভূমির সঙ্গে কেবল অর্থের সম্পর্ক না। এটার সঙ্গে পরিচয়েরও বিরাট সম্পর্ক রয়েছে। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো মেয়ে ১৮ বছরের আগে ও কোনো ছেলে ২১ বছরের আগে বিয়ে করতে পারবেন না। এটা হচ্ছে আইন।