ফ্যান কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শ্যামপুর থানার মীরহাজিরবাগের ৬৪ বাগিচা রোডে এন কে ফ্যানের দোতলা টিনশেড কারখানায় গতকাল শনিবার বিকেলে আগুন ধরে যায়। এ সময় নারী-পুরুষ মিলে ২৫ শ্রমিক কাজ করছিলেন। আগুন নেভাতে গিয়ে ১০ শ্রমিক আহত হন। তাঁদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের পোস্তগোলার দুটি ইউনিট পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দিলীপ কুমার ঘোষ প্রথম আলোকে জানান, বৈদ্যুতিক গোলযোগে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।