প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে গত সোমবার সিলিং ফ্যান খুলে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।শিক্ষার্থীরা জানান, বেলা তিনটায় কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের একটি শ্রেণীকক্ষে ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের দ্বিতীয় বর্ষের পাঠদান (ক্লাস) করা হচ্ছিল। এ সময় চলন্ত ফ্যান খুলে মাজহারুল ইসলাম ও জুয়েল রানা নামের দুই শিক্ষার্থীর ওপর পড়ে। এতে একজনের ঘাড় ও আরেকজনের মাথায় জখম হয়। তাঁদের বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় গতকাল সকাল ১০টায় ক্লাস-পরীক্ষা বর্জন করে ওই অনুষদের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। ওই অনুষদের ডিন এবং সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক আবুল খায়ের বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত।