ফ্যান পেজ উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় মানবাধিকার কমিশনের ফেসবুক ফ্যান পেজ উদ্বোধন করা হলো সোমবার। রাজধানীর একটি হোটেলে ‘সামাজিক যোগাযোগের মাধ্যম ও মানবাধিকার’ বিষয়ে এক প্রশিক্ষণ চলাকালে ফ্যান পেজ উদ্বোধন করেন কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। অনুষ্ঠানে মিজানুর রহমান বলেন, ‘মানবাধিকার রক্ষায় সামাজিক যোগাযোগের মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কমিশন ও জনগণের মধ্যে এ মাধ্যম একটি সেতু হিসেবে কাজ করবে।’ বিজ্ঞপ্তি।