ফ্যান্টমের মালিক আমিনুল গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের রানা প্লাজার আরেকটি পোশাক কারখানা ফ্যান্টমের মালিক আমিনুল ইসলামকে (৫০) আটক করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার রাতে বিজিএমইএ ভবনের সামনে থেকে তাঁকে আটক করা হয়।তবে প্রত্যক্ষদর্শীরা বলেছেন, বিজিএমইএ ভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় পুলিশ আমিনুল ইসলামকে আটক করে। বিজিএমইএর মাধ্যমে মূলত তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।আমিনুল ইসলাম ফ্যান্টম অ্যাপারেলস লিমিটেড ও ফ্যান্টম ট্যাক লিমিটেডের চেয়ারম্যান। রানা প্লাজার পাঁচ ও ছয়তলায় এই দুই প্রতিষ্ঠানের কারখানা ছিল।পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাতে তাঁকে আটক করা হয়। এর আগে শুক্রবার রাতে আরও দুই মালিক নিউ ওয়েভ বটম লিমিটেডের চেয়ারম্যান বজলুস সামাদ ও পরিচালক মাহমুদুর রহমানকে আটক করা হয়।এ ছাড়া সাভারের রানা প্লাজার মালিক সোহেল রানার স্ত্রীসহ তাঁর চারজন আত্মীয়কে আটক করেছে পুলিশ। তবে ঘটনার চার দিন হয়ে গেলেও সোহেল রানা এখনো গ্রেপ্তার হননি।