ফ্যামিলি দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রেসক্লাবের উদ্যোগে গতকাল শুক্রবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের জিন্দা পার্কে বনভোজন ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়। ক্লাবের সদস্য ও তাঁদের স্ত্রী-সন্তানেরা আড্ডা, ঘোরাঘুরি ও আনন্দ-উচ্ছ্বাসে আনন্দমুখর একটি দিন কাটান। সকাল ১০টায় জিন্দা পার্কে পৌঁছে সবুজ প্রকৃতির ছোঁয়া ও পাখির কলকাকলির মধ্যে হারিয়ে যান সবাই। ব্যতিক্রমধর্মী খাবার, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্রসহ বিভিন্ন আয়োজনে মেতে ওঠেন তাঁরা।