প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডায়মন্ড ওয়ার্ল্ড-প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতা ২০১৬ উপলক্ষে ফ্যাশন ডিজাইনারদের সঙ্গে আজ মঙ্গলবার বিকেল পাঁচটায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ে অনুষ্ঠেয় এই সভায় নবীন-প্রবীণ ডিজাইনারদের অংশ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রতিবছর ফ্যাশন প্রতিযোগিতার আগে এ সভার আয়োজন করা হয়।
এবারও ১২টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পোশাক জমা দেওয়ার শেষ সময় ২৭ মে। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত পোশাক জমা নেওয়া চলছে। এবার আয়োজনের স্পন্সর ডায়মন্ড ওয়ার্ল্ড ও কো-স্পন্সর রিজেন্ট এয়ারওয়েজ।