প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে ‘নবান্নে শীতের হাওয়া’ শীর্ষক ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় নগরের বারুতখানা এলাকার একটি মিলনায়তনে ফ্যাশন ক্যাফে বিডির আয়োজনে এবং ছন্দ নৃত্যালয়ের সহযোগিতায় এ শো হয়। এতে ৩৭ জন তরুণ-তরুণী অংশ নেন। এরপর গান পরিবেশন করেন শিল্পী তন্বী দেব ও লিংকন দাশ। আবৃত্তিকার গুলজার আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ছন্দ নৃত্যালয়ের পরিচালক নৃত্যশিল্পী বিপুল শর্মা ও ফ্যাশন ক্যাফে বিডির পরিচালক বদরুল ইসলাম গজনভী। সিলেট প্রতিনিধি