ফ্যাশন হাউস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেস্টুরেন্টের ভেতর সাজানো আছে রং-বেরঙের মেয়েদের জামা৷ খাওয়া-দাওয়া শেষে কেনাকাটা করছেন ক্রেতারা৷ রাজধানীর গুলশান-১ নম্বরে (রবি সেন্টারের পেছনে) ই-লাউঞ্জ অ্যান্ড রেস্টুরেন্টের ভেতর গতকাল শনিবার এমন ব্যতিক্রমধর্মী ফ্যাশন হাউস চালু করা হয়েছে৷ ফ্যাশন হাউসের নাম ভেরোনিকা৷ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চার তরুণ উদ্যোক্তা হাসিবুর রহমান, নুসরাত ফাতেমা, জাকিরা হাসান ও সারাহ দীনা এই ফ্যাশন হাউস চালু করেন৷ তাঁদের নিজস্ব ডিজাইনে তৈরি এসব সালোয়ার-কামিজ ও টপসসহ বিভিন্ন পোশাক তিন হাজার থেকে সাত হাজার টাকায় বিক্রি করা হচ্ছে৷ বিজ্ঞপ্তি৷