ফ্রস্ট অ্যান্ড সুলিভান পুরস্কার জিতেছে রবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম ফ্রস্ট অ্যান্ড সুলিভান এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যাওয়ার্ডের আসরে ইমার্জিং মার্কেট সার্ভিস প্রোভাইডার পুরস্কার জিতেছে মুঠোফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। সিঙ্গাপুরের সেন্ট রেজিজ হোটেলে গত বুধবার এক জমকালো অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেওয়া হয়। রবির পক্ষ থেকে এ আন্তর্জাতিক পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাইকেল কুনার। অনুষ্ঠানে সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মাহবুব উজ জামান, রবির মূল কোম্পানি আজিয়াটা গ্রুপ বারহাদের প্রেসিডেন্ট ও চিফ এক্সিকিউটিভ অফিসার দাতোশ্রি জামালউদ্দিন ইব্রাহিম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।