ফ্রান্সে উচ্চশিক্ষা নিয়ে সেমিনার আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে ফরাসি দূতাবাসের উদ্যোগে এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ব্যবস্থাপনায় ‘ফ্রান্সে উচ্চশিক্ষা ও স্কলারশিপ’-বিষয়ক আজ এক সেমিনার অনুষ্ঠিত হবে।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বেলা তিনটায় পশ্চিম গ্যালারিতে এ সেমিনার হবে। এতে প্রধান অতিথি থাকবেন চুয়েটের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস। সেমিনারে ফরাসি দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তা ও ফ্রান্সে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন।