ফ্রান্সে প্রকাশ্যে বোরকা পরা নিষিদ্ধ করে বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের প্রকাশ্য স্থানে বোরকা পরিধান নিষিদ্ধ করে গতকাল মঙ্গলবার আনা একটি বিল পার্লামেন্টের নিম্নকক্ষ পাস করেছে। আইনে পরিণত হওয়ার জন্য বিলটি এখন সিনেটে অনুমোদিত হতে হবে।পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে উত্থাপিত বিলটির পক্ষে ভোট পড়ে ৩৩৬টি। বিপক্ষে মাত্র একটি। প্রধান বিরোধী দল সোশ্যালিস্ট পার্টির অধিকাংশ সদস্য ভোটদানে বিরত থাকেন। যদিও তাঁরা মুখমণ্ডল ঢেকে রাখা বোরকা নিষিদ্ধ করার পক্ষে। কিন্তু এ ক্ষেত্রে প্রেসিডেন্ট নিকোলা সারকোজির সঙ্গে তাঁদের কিছু মতপ্রার্থক্য রয়েছে। খবর বিবিসি ও এপির।আগামী সেপ্টেম্বরে বিলটি সিনেটে উত্থাপন করা হবে। বিলটি সিনেটে খুব সহজেই পাস হবে বলে ধারণা করা হচ্ছে। সিনেটের বাধা অতিক্রম করার পরই বিলটিকে সবচেয়ে বড় বাধা অতিক্রম করতে হবে। সিনেটে পাস হওয়ার পর আইনটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে ফ্রান্সের সাংবিধানিক তদারকি সংস্থা।