প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে কট্টর ডানপন্থী প্রার্থী মারি লো পেনের প্রচারণার জন্য স্মারক টি-শার্ট তৈরি হয়েছে বাংলাদেশে। দেশটির টেলিভিশন চ্যানেল বিএফএম টিভির সাংবাদিকেরা বলেন, উত্তরাঞ্চলের ভিলেপিতে নামের উপশহরে বাংলাদেশে তৈরি এসব টি-শার্ট বিক্রি করা হচ্ছে। তবে নির্বাচনে মারি লো পেনের মূল স্লোগান হলো দেশীয় উৎপাদনের পরিমাণ বাড়ানো। বিশ্বায়নের চেয়ে দেশীয় শিল্পকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সংশ্লিষ্ট দোকান মালিকেরা বলছেন, বাংলাদেশে তৈরি হলেও এসব টি-শার্টের লেখাগুলো ফ্রান্সে নকশা করা হয়েছে। এটি মারি লো পেনের নির্বাচনী প্রতিশ্রুতির লঙ্ঘন নয় বলে দাবি করেছেন তাঁরা। দ্য ইনডিপেনডেন্ট