ফ্রি উইমেন হেল্থ ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব নারী দিবস উপলক্ষে ৮ মার্চ রাজধানীর মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতাল নারীদের বিশেষ স্বাস্থ্যসেবা দেবে। ‘ফ্রি উইমেন হেল্থ ডে’ নামের এই কর্মসূচির আওতায় সেবা পেতে নাম নিবন্ধন চলবে ৭ মার্চ পর্যন্ত। দিনব্যাপী এই হেল্থ ক্যাম্পে বিভিন্ন বয়সের নারীদের বিভিন্ন সমস্যার জন্য স্বাস্থ্যসেবা প্রদান করবেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। সেবা নিতে আসা নারীদের জন্য হাসপাতালের পক্ষ থেকে সব পরীক্ষায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে। ফ্রি মেডিকেল ক্যাম্পে নাম নিবন্ধনের জন্য ০৯৬০৬ ১১১২২২, ০২-৮১৪২৩৭০-৭১ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।