ফ্রি ওয়াই-ফাই জোন চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলার প্রতিটি ইউনিয়নে ফ্রি ওয়াই-ফাই জোন চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে গতকাল বুধবার চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে ফ্রি ওয়াই-ফাই জোন চালু করা হয়েছে। ওই ইউপির চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এখন থেকে যে কেউ এখানে এসে মুঠোফোন, ল্যাপটপ নিয়ে ফ্রি ওয়াই-ফাইয়ের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারবে। এ জন্য সেখানে পাসওয়ার্ডও কাগজে লিখে টাঙিয়ে দেওয়া হয়েছে।