ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫ সালের নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম। গতকাল ওয়ার্ডের বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেন তিনি।

প্রথম আলো: ওয়ার্ডের প্রায় সব সড়কেই ময়লা-আবর্জনা ছড়িয়ে আছে। এ ব্যাপারে কী বলবেন?

কাউন্সিলর: মানুষের অসচেতনতা এবং প্লাস্টিক ও পলিথিন রিসাইক্লিং করার কারণে এই এলাকার সড়কে ময়লা বেশি ছড়ায়। তবে সিটি করপোরেশনের কর্মীরা নিয়মিতই তা পরিষ্কার করেন।

প্রথম আলো: ইসলামবাগ কমিউনিটি সেন্টারের নির্মাণকাজ কবে নাগাদ শুরু হবে?

কাউন্সিলর: কমিউনিটি সেন্টারটি পুর্নর্নিমাণে শিগগিরই দরপত্র আহ্বান করা হবে। এবার আর কাজ পিছিয়ে থাকবে না।

প্রথম আলো: আপনারওয়ার্ডেমশার উপদ্রব কমছে না কেন?

কাউন্সিলর: গত মে মাস থেকে আমার ওয়ার্ডে মশার উপদ্রব নেই বললেই চলে। মশা নিধনে প্রতিদিন সকাল-বিকাল দুবার ওষুধ ছিটানো হয়।

প্রথম আলো: কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর গত দুই বছরে আপনার ওয়ার্ডের কী কী উন্নয়নকাজ করেছেন?

কাউন্সিলর: প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে আমার ওয়ার্ডের বিভিন্ন সড়ক সংস্কার করেছি। প্রায় প্রতিটি সড়কে এলইডি বাতি লাগানোর কাজ চলছে। ইতিমধ্যে নিজ উদ্যোগে ও স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় গুরুত্বপূর্ণ অনেক স্থানে ক্লোজড সার্কিট (সিসি) টেলিভিশন ক্যামেরা স্থাপন করেছি। এখন ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা করা হবে।