প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব ডায়াবেটিস দিবসকে সামনে রেখে আগামী বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হাসপাতালে দিনব্যাপী ‘ফ্রি ডায়াবেটিস ক্যাম্প’-এর আয়োজন করা হয়েছে। ডায়াবেটিস বিশেষজ্ঞরা সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত ক্যাম্পে আসা রোগীদের বিনা মূল্যে চিকিৎসা ও পরামর্শ দেবেন। সেই সঙ্গে রোগীদের সব পরীক্ষায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে। তথ্যের জন্য ৮১৪২৩৭০-৭১, ০১৮৪১৪৮০০০০, ০৯৬০৬১১১২২২ নম্বরে যোগাযোগ করতে হবে। বিজ্ঞপ্তি।