ফ্রি ক্যাম্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অসহায়–দুস্থ লোকজনকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে। গতকাল খুলনার ২১ নম্বর ওয়ার্ডের এরশাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর খুলনা মেডিকেল কলেজ, মহানগর ও জেলা শাখা। দিনব্যাপী এ ক্যাম্পে প্রায় ৩০০ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর বিএনপি আয়োজিত ১৫ দিনব্যাপী কর্মসূচির শেষ দিনে এ কর্মসূচি পালিত হয়। ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি সাবেক সাংসদ নজরুল ইসলাম মঞ্জু। এ সময় ড্যাবের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।