ফ্রি চিকিৎসা ক্যাম্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ফটিকছড়িতে বিনা মূল্যে চক্ষুশিবির ও ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়েছে। আহলে ছুন্নাত ওয়াল জমা’য়াতের সাবেক চেয়ারম্যান সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানীর তৃতীয় বার্ষিক ওরস উপলক্ষে দরবার শরিফে গতকাল শনিবার দিনব্যাপী এ ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। মইনুদ্দীন হাসানী ট্রাস্টের উদ্যোগে সিটি লায়ন্স আই হসপিটাল অ্যান্ড অপ্টোমেট্রি রিচার্স ইনস্টিটিউটের সহযোগিতায় ক্যাম্পে তিন শতাধিক দুস্থ ব্যক্তিকে বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইজভান্ডার শরিফের মইনীয়া মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ সাইফুদ্দীন আহমদ।