ফ্রি ফ্রাইডে ক্যাম্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জের স্বেচ্ছাসেবী ক্লাব সংগঠন ‘অধূমপায়ী বন্ধু সংঘ’ ও ‘ডোনার্স ক্লাব’-এর যৌথ আয়োজনে ফ্রি ফ্রাইডে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের সাধুর বাজার এলাকায় শিশুতোষ জাজিরা কিন্ডারগার্টেন স্কুলে ফ্রি ফ্রাইডে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করেছে ‘সন্ধানী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখা ইউনিট’। অধূমপায়ী বন্ধু সংঘের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন বলেন, এই এলাকায় অনেক দুস্থ মানুষ রয়েছে, যারা অর্থের অভাবে চিকিৎসা নিতে পারে না। এসব রোগীকে চিকিৎসা দিতেই এ কর্মসূচি চালু করা হয়েছে।