ফ্রি স্বাস্থ্যসেবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি সংগঠন পল্লীশ্রীর উদ্যোগে গতকাল মঙ্গলবার দিনাজপুরের বিরল উপজেলার ফরাক্কাবাদ ইউনিয়নে দরিদ্রদের মাঝে বিনা মূল্যে নাক-কান-গলা ও চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। সংগঠনটির ‘সমৃদ্ধি কর্মসূচি’র অংশ হিসেবে পিকেএসএফের অর্থায়নে ওই ফ্রি স্বাস্থ্যসেবা দেওয়া হয়। সেতারা বাজারের নিউ জেনারেশন মডেল স্কুলে দিনব্যাপী ওই চিকিৎসা ক্যাম্পে রোগীদের চিকিৎসাপত্র দেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগের চিকিৎসক হিলারিউস হেম্ব্রম ও চক্ষু রোগীদের চিকিৎসাপত্র দেন দিনাজপুর চক্ষু হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মোল্লাহ্ মো. জালাল হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন প্রধান শিক্ষক ফরিদুর ইসলাম, পল্লীশ্রীর ঋণ ও আয়বৃদ্ধিমূলক কর্মসূচির ব্যবস্থাপক সৈয়দ মোস্তফা কামাল প্রমুখ।